বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। মেদিনীপুর কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে। গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে সকলে শোভাযাত্রায় অংশ নেন সদস্যরা। খোল-করতাল সহযোগে চলে কীর্তনও।
একটানা বৃষ্টি ও বন্যার কারণে উত্তরপ্রদেশে পাঁচ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অনেকে। প্রবল বৃষ্টির জেরে এবং বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গঙ্গা, যমুনা, মন্দাকিনী, সরযু, ঘাগরা-সহ বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। চিত্রকূট, ইটাওয়া, বান্দা, সীতাপুর, বরাবাঁকি, সম্ভলের পরিস্থিতি উদ্বেগজনক।
নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে বিপর্যস্ত রেল চলাচল। বৃহস্পতিবার রাতে একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল হওয়ার পরে শুক্রবারের সকালেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এখনও রেললাইন ঠিক না হওয়ায় এ দিন সকালে বাতিল করা হয় হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত।
বিপর্যয়ের পরে নবম দিনেও নিখোঁজের সংখ্যা পাঁচ হাজারের বেশি। তাঁদের সন্ধান পেতে ও দুর্গত মানুষদের উদ্ধারে অব্যাহত উদ্ধার কাজ। সরকারি সূত্রে, বৃহস্পতিবার রাত পর্যন্ত নেপালে ১,২৮০টি দেহ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ শুক্রবার থেকেই কমবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গে এদিন থেকে উইকএন্ড জুড়ে জারি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। অর্থাৎ উইকএন্ড জুড়ে দফায় দফায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।