নাগাড়ে ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কা জংশন স্টেশনের ঢোকার মুখে কেবিনের কাছে আপ লাইনের নীচের মাটি বসে যাওয়ায় বুধবার রাত থেকে ওই পথে ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত। এর ফলে রাজ্যের উত্তর ও দক্ষিণাংশের মধ্যে সংযোগকারী রুটে অসংখ্য ট্রেন বৃহস্পতিবার সকাল থেকে বাতিল করতে হয়েছে। শুক্রবারও পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা না থাকায় বাতিল করা হলো উত্তরবঙ্গগামী সব ট্রেনই।
পূর্ব রেল জানিয়েছে, বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে— হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-সহরসা হাটে বাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা-যোগবনী এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, হাওড়া-কাটিহার এক্সপ্রেস।
এ ছাড়াও বাতিল ট্রেনের তালিকায় রয়েছে— হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, মালদা টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন।