• শনিবার কি উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে? জানিয়ে দিল পূর্ব রেল
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেল লাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বিপর্যস্ত। শুক্রবার উত্তরবঙ্গগামী সব ট্রেনই বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে শনিবারও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না বলেই জানিয়ে দিল পূর্ব রেল। তারা জানার, আগামিকাল ট্রেন চলবে শুধু আপ লাইনে। ডাউন লাইনে বন্ধই থাকবে ট্রেন চলাচল। 

    পূর্ব রেল জানিয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফেরার ট্রেনগুলিই শনিবার বাতিল থাকবে। সেই তালিকায় রয়েছে— গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হামসফর এক্সপ্রেস, রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস, যোগবানী-কলকাতা এক্সপ্রেস, কাটিহার-হাওড়া এক্সপ্রেস, রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা-তোর্সা এক্সপ্রেস এবং মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।

    পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এই সময় অনলাইন-কে বলেন, ‘শুক্রবার সমস্ত ট্রেন বাতিল। ফলে দক্ষিণবঙ্গের দিকে ফেরার ট্রেন তো নেই ওই দিকে। তাই আপ লাইনেই ট্রেন চলবে। অর্থাৎ, শুক্রবার রাতের মধ্যেই মেরামতির সব কাজ শেষ করে ফেলা হবে বলেই আশা করা হচ্ছে।’

    প্রসঙ্গত, শুক্রবার বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে— হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-সহরসা হাটে বাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা-যোগবনী এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, হাওড়া-কাটিহার এক্সপ্রেস। এ ছাড়াও বাতিল ট্রেনের তালিকায় রয়েছে— হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, মালদা টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন।

  • Link to this news (এই সময়)