• ফুড সেফটির লাইসেন্স নেই, অস্বাস্থ্যকর পরিবেশ, হাবরার দুই নামী মিষ্টির দোকানে তালা
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • কোথায় পচা মাংস, কোথাও ভেজাল দ্রব্য মেশানো হচ্ছে খাবারে। ব্যবসায়ীদের সতর্ক করতে জেলায় জেলায় খাবারের দোকান, রেস্তোরাঁ পরিদর্শন করছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। শুক্রবার জন্মাষ্টমীর দিন হাবরার দুই নামী মিষ্টির দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।

    এ দিন হাবরা ‘নিউ মা মনসা সুইটস’ ও ‘সরকার সুইটস’ নামে দুই বিখ্যাত মিষ্টির দোকান ঘুরে দেখেন তাঁরা। মিষ্টির দোকানে যে ধরনের স্বাস্থ্যকর পরিবেশ প্রয়োজন, ফ্রিজের ভিতর পরিস্কার পরিচ্ছন্নতা, পানীয় জল পরিষ্কার কি না সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হয়।

    খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দু’টি দোকানের একটিতেও ফুড সেফটির লাইসেন্স নেই। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে দোকানগুলিতে। যেখানে দুধের উপর নির্ভর করেই অধিকাংশ মিষ্টি তৈরি হয়, সেখানে হাইজিন মেন্টেন করা বাধ্যতামূলক। এর পরেও জলের পাত্র, ফ্রিজ পরিষ্কার হয় না। আধিকারিকদের তরফ থেকে দোকানগুলির যে সব ত্রুটি রয়েছে, তা ঠিক করা না পর্যন্ত মিষ্টি বিক্রি করা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

    যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন দুই দোকানের মালিকপক্ষ। ক্রেতারা অবশ্য অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সহমত প্রকাশ করেছেন।

  • Link to this news (এই সময়)