ছুটির দিনে শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, তালিকায় কোন কোন ট্রেন রয়েছে?
দৈনিক স্টেটসম্যান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ৬ সেপ্টেম্বর বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। এদিন শিয়ালদহ ডিভিশনে অনেক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলর তরফে জানানো হয়েছে, শিয়ালদহ স্টেশনে মোট ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে। সেই জন্য অনেক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আবার অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
পূর্ব রেল সূত্রের খবর, শনিবার, ৫ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ৬ সেপ্টেম্বর রবিবার সকাল ৭টা পর্যন্ত কাজ চলবে। সেই জন্য শিয়ালদহ ডিভিশনে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে জানেন?
যেসব ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদহ ট্রেন। এই ট্রেনটি শনিবার, ৫ সেপ্টেম্বর দমদম জংশন পর্যন্ত চলবে। পরে খালি রেকটি শিয়ালদহে নিয়ে আসা হবে।
শিয়ালদহ স্টেশনের ডিএন/মেইন (DN/Main) লাইনে পয়েন্ট নং 208A/209B-এর কনভার্সনের কাজ হবে। সেই জন্য থেকে অংশে কাজ হবে। পুরোনো ৫২ কেজি ডিএসএস পরিবর্তন করে ৬০ কেজি ডিএসএস বসানো হবে। ট্র্যাক সার্কিট, ফিটিংস, ক্রসিং পরিবর্তন করা হবে। যাত্রার আগে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে শিয়ালদহ ডিভিশন।