• অসমে রেললাইনে ধস, বন্ধ মিজোরামগামী ট্রেন
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • টানা এবং অতিরিক্ত বৃষ্টির জের অসমে রেললাইনে ধস। এই ধস নেমেছে অসমের হাইলাকান্দি জেলায়। এর জেরে ব্যাহত হয়েছে মিজোরামের বৈরাবি পর্যন্ত ট্রেন চলাচল।

    উত্তরপূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে,অবিরাম বৃষ্টির পর অসম-মিজোরাম সীমান্ত এলাকায়,বৃহস্পতিবার সন্ধ্যায়,জামিরা ও বৈরাবির (Bairabi) মধ্যবর্তী রেললাইনের প্রায় ৫০ মিটার অংশে মাটি ধসে যায়।

    নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় কর্মীদের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী ইতিমধ্যেই পাঠানো হয়েছে। ওই এলাকার রেললাইন দ্রুত মেরামত করার কাজ চলছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)