• নিউ ফারাক্কায় ভূমিধসের জেরে আজও ভোগান্তি,  বাতিল একাধিক দূরপাল্লা ট্রেন
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ ফারাক্কায় ভূমিধসের জেরে বড়সড় প্রভাব পড়ল ট্রেন চলাচলে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন প্রচুর রেল যাত্রী পর্যটকরা। কী ভাবে ঘুরতে যাবেন তা নিয়ে যথারীতি চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। মালদা ডিভিশনের নিউ ফারাক্কা এলাকায় ভূমি ধসের কারণে আজ ৪ সেপ্টেম্বরও একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। যার ফলে বিপাকের মধ্যে রয়েছে সাধারণ মানুষ। গতকালও একইভাবে রাতের একাধিক ট্রেন বাতিল করেছিল শিয়ালদহ ডিভিসন। আজ বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে-

    নিউ ফারাক্কায় ভূমিধসের জেরে এই সিদ্ধান্ত নেওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের যাত্রা পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা। ট্রেনপথ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেক পর্যটক বাসে চেপে তাঁদের গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। 

     
  • Link to this news (বর্তমান)