• বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সন্ধ্যায় বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। এদিন কলকাতা থেকে গোরক্ষপুর যাচ্ছিল একটি বিমান। ওই বিমানের শৌচালয়ে টিস্যু পেপারে লেখা ছিল বোমা রাখা আছে। ঘটনাটি নজরে আসার পর বিমানটিকে নির্দিষ্ট স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা ১৮৫ জন যাত্রীকে নামিয়ে চলে তল্লাশি। স্নিফার ডগ, বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষা করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিমানটিকে ঘিরে রেখেছিল। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চলানো হলেও, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ওই বিমান থেকে। তবে বিমানের শৌচালয়ে কারা গিয়েছিলেন এবং কোন সময়ে টিস্যু পেপারটিতে লেখা নজরে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন এক যাত্রীকে আটক করা হয়েছে বলে খবর। চিরকুটটি ফরেন্সিক বিভাগের কাছে পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)