• ৩ বছর পরে ডবল ধামাকা নিয়ে টেলিভিশনে ফিরছেন অর্পণ, কী চমক দেবেন অভিনেতা?
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • মঞ্চে অভিনয়ের হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন অর্পণ ঘোষাল। তবে দর্শকের কাছে তাঁর পরিচিতি বাড়ে ‘মেয়েবেলা’ ধারাবাহিকের মাধ্যমে। সেই ধারাবাহিকের পর ছোট পর্দায় আর নিয়মিত দেখা যায়নি অভিনেতাকে। সিনেমা এবং ওয়েব সিরিজ়ে কাজ করলেও গত কয়েক বছর টেলিভিশন থেকে খানিকটা দূরেই ছিলেন তিনি। এ বার ফের ছোট পর্দায় দেখা যাবে অর্পণকে। তাও আবার একই সময়ে দু’টি ধারাবাহিকে।

    খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘সতীপীঠ কালীঘাট’। কালীঘাটের ইতিহাস এবং তাকে ঘিরে থাকা নানা কাহিনি নিয়েই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। গল্পের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অর্পণকে একটি মুখ্য চরিত্রে দেখা যাবে। যদিও ধারাবাহিকের মূল শুটিং এখনও শুরু হয়নি। আপাতত প্রোমোর শুটিং সেরে ফেলেছেন অভিনেতা।

    অন্যদিকে, ১০০ পর্বের একটি টেলিসিরিজ়েও অভিনয় করেছেন অর্পণ। সেই কাজের শুটিং অবশ্য প্রায় এক বছর আগেই শেষ করে ফেলেছিলেন তিনি। এবার সেটিই সম্প্রচারের অপেক্ষায়। অর্থাৎ একই সময়ে অর্পণের দু’টি কাজ ছোট পর্দায় এলেও দু’টির শুটিংয়ের সময় এক নয়।

    দীর্ঘদিন পর টেলিভিশনে ফেরার বিষয়ে অভিনেতা জানিয়েছেন, অনেক দিন দর্শক তাঁকে ছোট পর্দায় দেখেনি। তাইএকসঙ্গে দু’টি ধারাবাহিকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে অভিনেতা খোলসা করেছেন, টেলিসিরিজ়টির কাজ এক বছর আগেই করে রেখেছিলেন। এখন সেটি সম্প্রচারিত হবে। অন্য দিকে ‘সতীপীঠ কালীঘাট’-এর শুটিং এখনও শুরু হয়নি। শুধু প্রোমোর শুটিং হয়েছে।

    ছোট পর্দায় ফেরার পাশাপাশি বড় পর্দাতেও কাজ চালিয়ে যাচ্ছেন অর্পণ। চলতি বছর ইতিমধ্যেই তিনটি ছবির শুটিং শেষ করেছেন। ‘কর্পূর’ ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি ‘গুনগুন করে মহুয়া’ ছবির কাজও শেষ করেছেন তিনি। ছবিটির মুক্তির দিন এখনও জানা যায়নি।

    এর বাইরেও বেশ কয়েকটি কাজ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অভিনেতা। তবে সেগুলির কোনওটিই এখনও চূড়ান্ত হয়নি। আপাতত তাই দীর্ঘ বিরতির পরে টেলিভিশনে ফেরার প্রস্তুতিতেই ব্যস্ত অর্পণ। একসঙ্গে দু’টি ধারাবাহিকে তাঁর উপস্থিতি দর্শকের জন্যও নিঃসন্দেহে বাড়তি পাওনা হতে চলেছে।
  • Link to this news (এই সময়)