• শিয়ালদা থেকে বনগাঁ, মেন লাইনে টানা ৭ ঘণ্টা বাতিল ২১ ট্রেন, লিস্ট দেখুন
    আজ তক | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • শিয়ালদা শাখার নিত্যযাত্রীদের জন্য বড় খবর। এবার ৭ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকছে শিয়ালদা ডিভিশনে। শনিবার মধ্যরাত থেকে শুরু হয়ে রবিবার সকাল পর্যন্ত চলবে এই ব্লক। যার জেরে শিয়ালদা-মেইন লাইন, শিয়ালদা- বনগাঁ লাইন ও শিয়ালদা- ডানকুনি লাইন মিলে বাতিল থাকছে ২১টি ট্রেন। 

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্যই ৭ ঘণ্টার ব্লক নেওয়া হচ্ছে। যার জেরে ২১টি লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি, যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে একটা লালগোলা-শিয়ালদা লোকালও। কোন কোন ট্রেন বাতিল করা হল? জেনে নেওয়া যাক

    দমদম পর্যন্ত আসবে 53172 লালগোলা- শিয়ালদা লোকাল।  পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, 53172 লালগোলা- শিয়ালদা লোকাল ৫ সেপ্টেম্বর রাত ১০টা ১৫-তে ছেড়ে ভোর ৪টে বেজে ৭ মিনিটে দমদম জংশন স্টেশনে থামবে। ট্রেনটি এই দিন সিয়ালদা পর্যন্ত যাবে না, দমদমেই সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।

     
  • Link to this news (আজ তক)