মোদির হাতে পৌঁছনোর আগেই গলে জল ‘ইন্ডিয়া গেট’! ছবি পোস্ট করে বেলজিয়াম বলল ‘নেক্সট টাইম’
প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
সদ্য ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে সাক্ষাত করে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। বেলজিয়াম থেকে ভারত সফরের সময় তিনি ‘ইন্ডিয়া গেট’-ের অকটি রেপ্লিকা চকলেট উপহার (Belgian Chocolate Gift) হিসেবে নিয়ে আসছিলেন ভারতের প্রধানমন্ত্রীর জন্য। কিন্তু ভারতে আসার সময়ই সফরের মাঝে চকলেটের রেপ্লিকাটি গলে যায়। আর সে কথা নরেন্দ্র মোদির সামনে স্বীকার করে নেন বার্ট ডজে ওয়েভার। বেলজিয়াম দূতাবাস ছবি দিয়ে জানিয়েছে, ‘নেক্সট টাইম’।
মোদির হাতে উপহার পৌঁছে দিতে না পারার আক্ষেপ অকপটে তুলে ধরেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। মজার ছলে তিনি বলেন, “ইন্ডিয়া গেট যেমন শতাব্দীর পর শতাব্দী ধরে মাথা উঁচু করে পোক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ইন্ডিয়া গেটের বেলজিয়ান চকলেট রেপ্লিকা সেভাবে নিজেকে ধরে রাখতে পারেনি।” রবার্ট ডি ওয়েভার জানান, ভারতে নিয়ে আসার পথে চকোলেটটি নষ্ট হয়ে যায়। আমাদের কাছে আরেকটি রয়েছে এবং সেটি আমি প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে দেব। খানিকটা রসিকতা করেই তিনি বলেন, চকলেট কিন্তু কূটনীতির সেরা। তবে কূটনৈতিক সফরের জন্য সেরা নয়। বেলজিয়ামের প্রধানমন্ত্রীর অকপট ব্যাখ্যা শুনে নিজের হাসি চেপে রাখতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলজিয়াম দূতাবাসের তরফে ‘ইন্ডিয়া গেট’ রেপ্লিকা চকলেটের ছবি পোস্ট করেও দুঃখপ্রকাশ করা হয়। বেলজিয়াম প্রধানমন্ত্রীর সফরকালে চকলেট গলে যাওয়ার বিষয়টি তুলে ধরে বেলজিয়াম দূতাবাস জানিয়েছে, আসছে বছর আবার হবে!