• রান্না না করেই নাচের ক্লাসে যাচ্ছে! সন্তানদের সামনে মদ্যপ স্বামীর বেধড়ক মারে ‘খুন’ স্ত্রী
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • আবাসনের নাচের ক্লাসে যোগ দিতে চাওয়ায়। রান্না করেননি স্ত্রী। তাতেই মহিলাকে খুনের অভিযোগ উঠল মদ্যপ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী, তাঁর স্ত্রীকে ব্যাপক মারধর করেন। তাতেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মহিলার। পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে (Maharashtra)।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম যামিনী যাদব। বয়স ৩৮। তিনি মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। অভিযুক্ত স্বামীর নাম কৃষ্ণলাল যাদব। দম্পতির দুই সন্তান রয়েছে। জানা গিয়েছে, ঘটনার রাতে মদ্যপ অবস্থায় ঘরে আসেন কৃষ্ণলাল। সেই সময় স্ত্রীকে খাবার দিতে বলেন। কিন্তু আবাসনের একটি নাচের ক্লাসে যোগ দিতে যাওয়ার জন্য রান্না করতে অস্বীকার করেন যামীনি। বাদানুবাদে জড়ান তাঁরা। তা হাতাহাতির চেহারা নেয়।

    অভিযোগ, সেই সময় সন্তানদের সামনে স্ত্রীর ঘাড় ও পেটে আঘাত করেন কৃষ্ণলাল। তারপরই প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকেন যুবতী। স্বামীকে ব্যথার ওষুধ আনারও কথা বলেন। তবে দোকান বন্ধ থাকায় তা আনতে পারেননি অভিযুক্ত। পরে পরিস্থিতির অবনতি হলে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় যুবতীর। প্রাথমিক পর্যায়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে,পেটে মারাত্মক আঘাত ও ঘাড়ের হাড় ভেঙে গিয়েছিল যুবতীর।

    যুবতীর ভাই জানিয়েছেন, প্রথমে তাঁরা ভেবেছিলেন মর্মান্তিক ঘটনায় বোনকে হারিয়েছেন। পরে ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ ও পেটে গুরুতর আঘাতের বিষয়টি উঠে আসে। তারকপরই থানায় খুনের অভিযোগ দায়ের করা তাঁরা। গ্রেপ্তার করা হয়েছে যুবককে।সাংবাদিকদের যুবতীর ভাই বলেন, “আমরা মুম্বইতে ছিলাম। আমাদের ফোন করে জানানো হয় বোন মারা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, ওর শ্বাসরোধ ও পেটে মারাত্মক আঘাতের জেরে মৃত্যু হয়েছে। জামাইবাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)