আগস্টেই ৮৯ শিশুর মৃত্যু! তদন্ত কমিটির রিপোর্টের পরেই মালদহ মেডিক্যাল কলেজের সুপারকে সরাল স্বাস্থ্যদপ্তর
প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
মালদহ মেডিক্যাল কলেজে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের। বিশেষজ্ঞ তদন্ত কমিটির রিপোর্টের পরে হাসপাতালের সুপার তথা এমএসভিপি প্রসেনজিৎ বরকে সরিয়ে দেওয়া হল। প্রত্যেকটি শিশুর মৃত্যুর কারণ নিয়ে পৃথক তদন্ত করা হচ্ছে বলে খবর। মালদহ মেডিক্যাল কলেজে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের। বিশেষজ্ঞ তদন্ত কমিটির রিপোর্টের পরে হাসপাতালের সুপার তথা এমএসভিপি প্রসেনজিৎ বরকে সরিয়ে দেওয়া হল। প্রত্যেকটি শিশুর মৃত্যুর কারণ নিয়ে পৃথক তদন্ত করা হচ্ছে বলে খবর।
শিশুমৃত্যু নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দিন কয়েক আগেই জোর গুঞ্জন ছড়ায়। একদিনে ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। ঘটনা তলিয়ে দেখলে প্রাথমিকভাবে জানা গিয়েছে, সব মিলিয়ে ৬০টি শিশু মারা গিয়েছে। ঘটনা জানাজানিতে রীতিমতো তোলপাড় পড়ে যায়। সরকারি হাসপাতালে কীভাবে এত শিশুর মৃত্যু কীভাবে হল? সেই প্রশ্ন ওঠে। স্বাস্থ্যভবনের তরফে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়। চার সদস্যের একটি দল পাঠানো হয় ওই হাসপাতালে। সেই তদন্ত কমিটির রিপোর্টে জানা যায়, এক মাসে মালদহ মেডিক্যাল কলেজে শিশু মৃত্যুর সংখ্যা ৮৯।
বিশেষজ্ঞ দলের চেয়ারম্যান প্রলয় আচার্য জানিয়েছিলেন, শিশুমৃত্যুর নেপথ্যে একাধিক কারণ উঠে এসেছে। তার মধ্যে অন্যতম কারণ অপুষ্টি। তা ছাড়া জন্মের পর শ্বাসকষ্ট, হৃদ্রোগজনিত সমস্যা, জন্ডিস এবং কম ওজন নিয়ে জন্মানো শিশুদের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এ সব নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে। সেই রিপোর্টের পরেই এবার অ্যাকশন।