• মৃত্যুকূপে আবার প্রাণের হদিশ, নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে উদ্ধার চিনা নাগরিক
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • সাক্ষাৎ মৃত্যুকূপে আবার প্রাণের হদিশ মিলল! ১০ দিন পরে নেপালের ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো এক চিনা নাগরিককে। শনিবার ২২৫ মিটার দীর্ঘ সেই সুড়ঙ্গ থেকে তাঁকে বার করে আনে উদ্ধারকারী দল। পরে তাঁকে হেলিকপ্টারে করে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

    নেপালের ‘ত্রিশূলী ৩-এ’ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে শুক্রবার ভোরে ৩০ বছর বয়সি মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহকে কাঁধে চাপিয়ে বার করে এনেছিলেন এক সেনা জওয়ান। কমলা রঙের স্ট্রেচারে শুইয়ে বার করে আনা হয় সঙ্কটাপন্ন কবীর মহার্জনকে। তার পরেই শনিবার সুড়ঙ্গ থেকে উদ্ধার হলেন আরও এক জন।

    নেপালের সেনা জানিয়েছে, সেনাকর্মী এবং দক্ষিণ কোরিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ অভিযানে ওই চিনা নাগরিককে উদ্ধার করা হয়। তাঁকে উদ্ধার করে সুড়ঙ্গ থেকে বার করে আনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে চিনা সংবাদমাধ্যম।

    নুয়াকোটেও হড়পা বানে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি থেকে এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। তাঁকেও কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

  • Link to this news (এই সময়)