• ক্যামাক স্ট্রিটের অফিসে ঝামেলা, ফের তলব অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়কে ফের তলব শেক্সপিয়র সরণি থানার পুলিশের। আগামী সোমবার বেলা ১২টায় সুমিতকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। নোটিস দিতে শনিবার বিকেলে শেক্সপিয়র সরণি থানার পুলিশের একটি টিম সুমিতের নিউ আলিপুরের বাড়িতে যায়। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে সম্প্রতি যে অশান্তির ঘটনা ঘটে, সেখানে পুরসভার আধিকারিকের করা মামলায় এই তলব বলে জানা গিয়েছে।

    গত ২৭ অগস্টের ঘটনা (news in bengali)। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড খোলাকে ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থতি তৈরি হয়েছিল। অভিষেকের অফিসে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। ওই অফিসের বিলবোর্ড নিয়ে পুরসভায় অভিযোগ রয়েছে বলে জানানো হয়। পুরসভার আধিকারিকদের সঙ্গে ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সে দিন তুলকালাম হয় ওই অফিস চত্বরে। অভিযোগ ওঠে, অভিষেক এবং তাঁর অনুগামীরা পুরকর্মীদের কাজে বাধা দেন। পুলিশ ও পুরকর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে।

    সেই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা করে। যে মামলায় ইতিমধ্যেই সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আরও একটি মামলা করে পুরসভার বিজ্ঞাপন বিভাগের আধিকারিক। অভিযোগ ওঠে, পুরসভার আধিকারিকরা বিলবোর্ড খুলতে অভিষেকের অফিসে গেলে, তাঁদের হেনস্থার শিকার হতে হয়। সেই মামলায় শনিবার সুমিতকে নোটিস ধরানো হয়েছে। সোমবার, ৭ সেপ্টেম্বর সুমিতকে দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় ডেকে পাঠানো হয়েছে।

  • Link to this news (এই সময়)