মন্দারমণিতে বেড়াতে গিয়ে আক্রান্ত পর্যটক। গাড়ি পার্কিং নিয়ে বচসায় ধুন্ধুমার সেখানে। অভিযোগ, হোটেলের ম্যানেজার, নিরাপত্তা কর্মী, সাধারণ কর্মীরা মিলে বেধড়ক মারেন ওই পর্যটক-পরিবারকে। বেড়াতে গিয়ে শনিবার ভয়ঙ্কর অভিজ্ঞতা বজবজের ওই গ্রুপের।
শনিবার দুপুরে পরিবার নিয়ে মন্দারমণি (news in bengali) বেড়াতে যান বজবজের বাসিন্দা মহম্মদ আসিফ। গাড়ি পার্কিং করে হোটেলের ঘর দেখতে যাওয়ার সময়েই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, আসিফের সঙ্গে তাঁর পরিবারের বয়স্ক সদস্য, মহিলা, শিশুও ছিল। অভিযোগ, আসিফ ও তাঁর পরিবারের সদস্যদের গায়ে হাত তোলেন রিসর্টের লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দারমণি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও পক্ষই থানায় কোনও অভিযোগ দায়ের করেনি।