• জিতেছিলেন তৃণমূলের টিকিটে, যোগ দিয়েছেন NCPI-তে, কালো পতাকা দেখাল DYFI
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • সাংসদ আবু তাহের খান সাংসদ সহায়তা কেন্দ্রের একটি কর্মসূচিতে যোগ দিতে এলাকায় পৌঁছন। তারপরেই সেখানে হাজির হয়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন DYFI কর্মী-সমর্থকরা। বিক্ষোভের ঘটনা শুনে এলাকায় উপস্থিত হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটিও হয়।

    এই ঘটনা নিয়ে সাংসদ আবু তাহের খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কে বা কারা, কী কারণে আমাকে কালো পতাকা দেখিয়েছেন, তা আমি জানি না।’ DYFI নেতৃত্বের দাবি, রাজনৈতিক অবস্থান পরিবর্তনের প্রতিবাদেই তাঁরা সাংসদকে কালো পতাকা দেখিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়ার পরে সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

    DYFI নেতৃত্বের দাবি, আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে সাংসদ হয়েছেন। তাঁদের দাবি, তৃণমূলের সাংসদ পদ ছেড়ে দিয়ে ফের নির্বাচনে জিতে দেখান তিনি। তা হলেই বোঝা যাবে মানুষের সমর্থন তাঁর সঙ্গে রয়েছে কি না।

    আবু তাহের খান বর্ষীয়ান সাংসদ। তৃণমূলের টিকিটে মুর্শিদাবাদ থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি। রাজ্যে তৃণমূলের পরাজয়ের পরে লোকসভা একাধিক তৃণমূল সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই তালিকায় রয়েছেন আবু তাহের খানও। ওই কাজের জন্যই এ দিন বিক্ষোভ দেখিয়েছে DYFI।

  • Link to this news (এই সময়)