নতুন সপ্তাহে কবে কোন জেলায় ভারী বৃষ্টির Alert? পড়ুন 7 To 13 September Weather Forecast
আজ তক | ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। এই সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি চলবে? নাকি এই সপ্তাহে আর বৃষ্টির সম্ভাবনা নেই? আলিপুর আবহাওয়া দফতরের থেকে গোটা সপ্তাহের পূর্বাভাস। পুরোটা পড়ুন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাও উত্তরবঙ্গ এবং অসমের উপর দিয়ে গিয়েছে। তার ফলে নতুন সপ্তাহেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বৃষ্টির আপডেট
দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
আজ, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। রবিবার বৃষ্টিপাত কমার পূর্বাভাস। তবে বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। বাড়বে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি।
সোমবার থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। ওই সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। জারি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। কমবে বৃষ্টি।
উত্তরবঙ্গে বৃষ্টির আপডেট
উত্তরবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার এবং মঙ্গলবার দুই তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে।
রবিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে।
সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
বুধবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় বৃষ্টির আপডেট
আজ, শনিবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতায়। সামান্য তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।