• শনির পরে রবিতেও কি বৃষ্টিতে ভিজবে শহর? রইল জোয়ার-ভাটা, সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচিও
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • শুক্রবার মোটের উপরে শুকনো থাকলেও, শনিবার ফের বৃষ্টিতে ভিজল কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে আটটা থেকে শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। শনিবার সকালের দিকে আকাশে মেঘ বিশেষ না থাকলেও, বেলা গড়াতেই মেঘের আনাগোনা শুরু হয় কলকাতার আকাশে। তার জেরেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয় কলকাতা এবং সংলগ্ন এলাকায়। আজ, রবিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে, জোয়ার-ভাটা, সূর্যোদয় ও সূর্যাস্তের কখন হবে? রইল আপডেট।

    রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশের আশেপাশে থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

    শনিবার রাত ৩টে ১০ মিনিটে জোয়ার শুরু হয়েছিল। সেই জোয়ার শেষ হয়ে ভাটা শুরু হবে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে। এরপরে রবিবার বিকেল ৫টা ০৫ মিনিটে ফের জোয়ার আসবে। ভাটা পড়বে রাত ৯টা ১৩ মিনিটে। এরপরে সোমবার ভোর ৫টা ২৪ মিনিটে ফের শুরু হবে জোয়ার। সোমবার সকাল ১০টা ১৪ মিনিটে আবার ভাটা শুরু হবে।

    রবিবার ভোর ৫টা ২০ মিনিটে সূর্যোদয় হবে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫০ মিনিটে।

    এক নজরে

    FAQ

    রবিবার কি কলকাতায় বৃষ্টি হবে?

    রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    রবিবার কলকাতার তাপমাত্রা কেমন থাকবে?

    রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে।

    রবিবার গঙ্গার জোয়ার ও ভাটার সময় কখন?

    রবিবার দিনের বেলা ভাটা শুরু হবে সকাল ৮টা ১০ মিনিটে এবং রাতের ভাটা পড়বে ৯টা ১৩ মিনিটে। আর বিকেল ৫টা ০৫ মিনিটে জোয়ার আসবে।

    রবিবার সূর্যোদয় ও সূর্যাস্ত কখন হবে?

    রবিবার সকালে সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে এবং বিকেলে সূর্যাস্ত হবে ৫টা ৫০ মিনিটে।

    শনিবার কলকাতায় কতটা বৃষ্টি হয়েছে?

    আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে আটটা থেকে শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত কলকাতায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

  • Link to this news (এই সময়)