• Breaking News LIVE: প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের হানা
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • সাতসকালে কাঁকুড়গাছিতে ED-র অভিযান। রবিবার সেখানের এক বহুতলে অভিযানে যায় ED। এ দিন ED-র সঙ্গে ছিল ফুলবাগান থানার পুলিশ। সূত্রের খবর, ওই বহুতলের মালিক শেয়ারের ব্যবসার সঙ্গে যুক্ত। তবে ঠিক কী কারণে ওই বহুতলে অভিযান, তা এখনও স্পষ্ট নয়।

    রবিবার সাতসকালে প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের হানা। এ দিন হুমায়ুন কবীরের কসবার বাড়িতে হানা দেয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটকাণ্ডের তদন্তে হুমায়ুন কবীরের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। ৯ সেপ্টেম্বর, বুধবার হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে। সে বিষয়েই নোটিস দিতে এ দিন তাঁর বাড়িতে যায় পুলিশ। হুমায়ুন কবীরের তরফে নোটিস গ্রহণ করেছেন নিরাপত্তারক্ষী।

    নিউ ফরাক্কা লাইনে মেরামতির কাজ শুরু হলেও এখনও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। শনিবার ট্রায়াল রানের পরে রাতভর বৃষ্টি হয়েছে ওই এলাকায়। মেরামতি করা অংশের আশপাশে নতুন করে ফেলা হচ্ছে পাথর।

    রাজ্য জুড়ে চলছে হোটেল-রেস্তরাঁ-ক্যাফেতে খাবারের মান যাচাইয়ের কাজ। কলকাতা-সহ জেলায় অভিযান চালিয়ে উঠে আসছে একাধিক অনিয়ম। কোথাও পচা মাংস, তো কোথাও মানা হচ্ছে না হাইজিন।

    নেপালে বিপর্যয়ের পরে কেটে গিয়েছে ১০ দিন। এখনও নিখোঁজ প্রায় ৫০০০ জন। জারি রয়েছে উদ্ধারকাজ। যাঁরা এখনও নিখোঁজ রয়েছেন, প্রথমে মনে করা হয়েছিল তাঁরা জীবিত নেই। কিন্তু ধ্বংসস্তূপের ভিতর থেকে বেশ কয়েক জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তার পর থেকেই উদ্ধার কাজে নতুন করে উদ্যম পেয়েছেন সে দেশের প্রশাসন।

    ফের বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

  • Link to this news (এই সময়)