• উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
    প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • মধ্য়প্রদেশের সাগরে ৯ জনের রহস্যমৃত্যু। শনিবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। সূত্রের খবর, মৃতরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। জানা গিয়েছে, শনিবার রাতে মদ্যপানের পর থেকে একের পর এক ব্যক্তি আচমকা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের অবস্থা মুহূর্তে সংকটজনক হয়ে পড়ে। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ৯ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    যদিও বিষাক্ত মদকে সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে, তবুও কর্তৃপক্ষ এখনও নিশ্চিতভাবে অ্যালকোহলে বিষক্রিয়া নিয়ে কিছু জানায়নি। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পরই মৃত্যুর নেপথ্যে আসল কারণ জানা যাবে। তদন্তের স্বার্থে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে মদের নমুনা পরীক্ষা এবং কোথা থেকে সেই মদ কেনা হয়েছে, তা খুঁজে বের করতেও তল্লাশি শুরু করেছে পুলিশ। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে ভেজাল মদ বিক্রি করা নিয়ে অভিযোগ উঠেছিল আগেই। একসঙ্গে ৯ জনের মৃত্যু সেই সেই অভিযোগেই সিলমোহর দিল বলে মনে করা হচ্ছে। বিষমদের কারণেই মৃত্যু কি না এবং নেপথ্যে কোনও অবৈধ মদের চক্র জড়িত কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)