• নৈহাটিতে সাফাই কর্মীদের কর্মবিরতি
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি পুরসভার সাফাই কর্মীরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন। ফলে আবর্জনায় নাজেহাল নৈহাটির বাসিন্দারা। অবশেষে শনিবার সেই জঞ্জাল সাফাই করতে দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় নেমে পড়লেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিন মাস ধরে বেতন পাচ্ছেন না সাফাই কর্মীরা। বিধায়ক সকলকে কাজে নামার অনুরোধ করেন। কয়েকজন কাজেও নামেন কিন্তু অধিকাংশ কাজে যোগ দেননি।  সিপিএমের তরফে সাফাইকর্মীদের বেতনের দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছে। বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, চারশো’র বেশি কর্মী সাফাইয়ের কাজে যুক্ত। বেতন দিতে খরচ হয় ৪১ লক্ষ টাকা। তাঁদের টাকা দেওয়ার জন্য পুরসভার তরফে পুরদপ্তরকে চিঠি লেখা হয়েছে। আগের সরকারের ভুলের জন্য এই ফল ভুগতে হচ্ছে। শীঘ্র সমস্যা মিটে যাবে।  
  • Link to this news (বর্তমান)