• সচিবেরও গ্রেপ্তারি চাইলেন অভয়ার মা
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ফের বিস্ফোরক মন্তব্য আর জি কর কাণ্ডে খুন হওয়া ডাক্তারি পড়ুয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের। এক বেসরকারি বৈদ্যুতিন মাধ্যমে সাক্ষাৎকার পর্বে রত্নাদেবীর দাবি,  রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতায় আনা হোক। আর জি কর কাণ্ডের সময় রাজ্যের স্বাস্থ্যসচিব ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, যিনি আজও স্বপদে বহাল। কেন তাঁকে সরানো হয়নি, কেন তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না, প্রশ্ন তুলে দিয়েছেন অভয়ার মা। পানিহাটির বিধায়কের প্রশ্ন, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী কেন এখনও জেলে যাননি? কেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এখনও বাইরে? তাঁর দাবি, এঁদেরও গ্রেপ্তারি চাই। অভয়ার মায়ের যুক্তি, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম অনুমতি দিয়েছিলেন আর জি কর হাসপাতালে সেমিনার হলের পাশের দেওয়ালটা ভাঙার। দেওয়াল এবং বেসিন ভেঙে প্রমাণ রাতারাতি সাফ করে দেওয়া হয়েছিল।
  • Link to this news (বর্তমান)