• দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ির একাংশ, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল। আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে অনেকেই আটকে রয়েছে। তবে কোনও ক্রমে উদ্ধার করা হয় এক জনকে।

    রবিবার দুপুর দেড়টা নাগাদ তিনতলা বাড়িটির একটি অংশ হঠাৎই ভেঙে পড়ে। বাড়িটি পেয়িং গেস্ট আবাসন হিসেবে ব্যবহৃত হতো। আশপাশে একাধিক কলেজ থাকায় অনেক পড়ুয়াই পেয়িং গেস্ট হিসেবে থাকতেন ওই বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময়ে ভিতরে অনেক পড়ুয়া ছিলেন। তাঁরা এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন।

    ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে দমকম আসে। তার পরেই এক জনকে উদ্ধার করা সম্ভব হয়। এখনও আটকে পড়া বাকিদের ধ্বংসস্তূপ সরিয়ে বার করে আনার কাজ চলছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, কংক্রিটের চাঙড়ের নীচে চাপা পড়ে রয়েছেন বেশ কয়েক জন।

  • Link to this news (এই সময়)