প্রায় ৬৫ ঘণ্টা পরে শনিবার রাত থেকে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেল পরিষেবা স্বাভাবিক হয়। রবিবার সকাল থেকেই ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে উত্তরবঙ্গগামী তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন এ দিনও ঘুরপথে চালানো হচ্ছে।
রেলের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩১৪৭ উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১২৩৪৩ দার্জিলিং মেল ব্যান্ডেল-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা-মালদা টাউন হয়ে ঘুরে যাবে।
যদিও এ দিন সকালে নিউ ফরাক্কার ওই অংশটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক নিয়মে চলে। কলকাতার দিক থেকে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ ৪২১৪২ নম্বর মালগাড়ি আপ লাইন দিয়ে বিহারের উদ্দেশে রওনা দেয়। পরে বন্দে ভারত এক্সপ্রেসও এই লাইন দিয়ে যায়।
12345 হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস।
22503 কন্যাকুমারী - ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস (৪ সেপ্টেম্বর যাত্রা শুরু)
12551 SMVB বেঙ্গালুরু - কামাখ্যা এক্সপ্রেস (৫ সেপ্টেম্বর যাত্রা শুরু)
16597 SMVB বেঙ্গালুরু - আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস (৫ সেপ্টেম্বর যাত্রা শুরু)
১৩১৫৩ শিয়ালদহ–মালদহ টাউন গৌড় এক্সপ্রেস ৬ সেপ্টেম্বর রাত ১০টা ৫ মিনিটের পরিবর্তে ৭ সেপ্টেম্বর রাত ১২টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে।
আর ১২৩৭৭ শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ৬ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটের বদলে ৭ সেপ্টেম্বর রাত ১২টা ২০ মিনিটে ছাড়বে।
গত ৩ সেপ্টেম্বর নিউ ফরাক্কা ও তিলডাঙার মাঝের রেল লাইনে ধস নামে। ভারী বৃষ্টিপাতের কারণে আপ ও ডাউন লাইনের মধ্যবর্তী বাঁধের মাধ্যমে জল চুঁইয়ে পড়া এবং আপ লাইনের পাশে একটি পুকুর থাকার কারণে ট্র্যাক বসে যায়। সেই দিন রাত থেকেই মেরামতির কাজ শুরু হয়। ট্র্যাক, পয়েন্ট এবং ওএইচই (OHE) পরীক্ষা এবং প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয় পরীক্ষা করে ট্রেন চালানো শুরু হয়।