'নিজের অ্যাকাউন্টে বিপুল টাকা নিয়েছেন', তৃণমূল আমলের মন্ত্রীকে গ্রেফতারের দাবি কুণালের!
২৪ ঘন্টা | ০৬ সেপ্টেম্বর ২০২৬
জি ২৪ ডিজিটাল ব্যুরো: তৃণমূল আমলে যিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, সেই স্নেহাশিস চক্রবর্তীকে এবার গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলেরই বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, 'ক্ষমতায় অপপ্রয়োগ করে, কৃষি সমবায় থেকে সম্পূর্ণ অনৈতিক পদ্ধতিতে নিজের অ্যাকাউন্টে বিপুল টাকা নিয়েছেন। তাঁর আত্মীয়ার অ্যাকাউন্ট টাকা ঢুকেছে'।
২০১১ সালে হুগলির জাঙ্গিপাড়া থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন স্নেহাশিস। এরপর ২০২২ সালে রাজ্যের পরিবহণমন্ত্রী। কুণালের অভিযোগ, 'রাজ্য সরকার মুখে দুর্নীতির কথা বলে নাটক করার জন্য কারও কারও বাড়িতে কোনও কমিশন বা কমিটিকে পাঠাচ্ছে। খুব নির্দিষ্টভাবে বলছি, স্নেহাশিস চক্রবর্তীর রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বিধায়ক ছিলেন। কৃষকদের জন্য নির্দিষ্ট কৃষি সমবায়, যেখানে অকৃষক কারও লোন পাওয়ারই কথা নয়। আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ, স্নেহাশিস চক্রবর্তী ৪৫ লক্ষ টাকা তিনি নিয়েছেন এবং তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়ার নামে আরও ১০ লক্ষ টাকা এই কৃষি সমবায় থেকে নিয়েছেন'।
কুণাল বলেন, 'এখন প্রশ্ন উঠতে পারেন, শোধ দিয়েছেন কী দেন? প্রথম কথা হচ্ছে, ওখান থেকে টাকা নিলেন কোন অধিকারে? তিনি কৃষক নন, ওই সমবায় সমিতির সদস্য় নন। লোন পেতে গেলে যা যা শর্ত, কোনওটাই তাঁর নেই। আমরা আরও তদন্ত চাই, শোধ দিয়েছে নাকি দেননি। উত্তর আসতে পারে, শোধ দিয়েছেন। তাঁর হয়ে তাঁর এলাকার কোনও নেতা, মলয় খাঁ এই শোধগুলি দিয়েছেন বা দিতে গিয়েছিলেন কিনা। এই যে বিপুল টাকা শোধ হয়েছে, সেটা চেকে হয়েছে, ব্যাংকের মাধ্য়মে হয়েছে নাকি নগদে হয়েছে। যদি নগদে হয়ে থাকে, তাহলে কত কিস্তিতে এবং কত ঘন ঘন কিস্তি জমা পড়েছে। যদি ঘন ঘন কিস্তিতে শোধ হয়ে থাকে, তাহলে টাকার উত্স কী'। জানান, ইতিমধ্যেই ওই কৃষি সমবায় ব্যাংকে অনৈতিক কাজের জন্য স্বপন পাত্র, ম্যানেজার বা কিছু ছিল। দুর্নীতির অভিযোগ গ্রেফতার করা হয়েছে'।
ছাব্বিশে বিধানসভা ভোটেও জাঙ্গিপাড়ায় তৃণমূল প্রার্থী ছিলেন স্নেহাশিষ। কিন্তু বিজেপির প্রসেনজিৎ বাগের কাছে ৮৬২ ভোটে পরাজিত হন তিনি। ভোটের ফল প্রকাশের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী। এখন অবশ্য় স্নেহাশিস ঋত শিবিরে।