নিয়োগ দুর্নীতি এবং শালবনির জমি-দখল মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের গ্রেপ্তারে অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট।
সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে অভিযোগ জানান, বিপুল পরিমাণ নগদ টাকা লেনদেনের বিষয়টি নিয়ে রাজ্য পুলিশ যখন সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছে, সেই সময়ে তিনি যাবতীয় প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। জিজ্ঞাসাবাদের ট্রান্সক্রিপ্ট সিল করা খামে জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি দু’দিন পরে হবে।