• অমৃতসর বিমানবন্দরের আকাশে সন্দেহজনক ড্রোন, তড়িঘড়ি ঘোরানো হলো একাধিক ফ্লাইট
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • অমৃতসর বিমানবন্দরের সামনে সন্দেহজনক ড্রোনের দেখা মিলল। তার জেরে প্রভাব ফ্লাইট ওঠানামায়। পিটিআই সূত্রের খবর, রবিবার রাতে ড্রোন দেখা গিয়েছিল। তার পর থেকে এখনও পর্যন্ত সাতটি ফ্লাইট দিল্লির দিকে ডাইভার্ট করা হয়েছে। তার মধ্যে ২টি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে, সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে বলে পিটিআই সূত্রের খবর।

    ৭ সেপ্টেম্বর, রাত ১০টা নাগাদ ড্রোনের মতো কিছু একটা রানওয়ের কাছে দেখা গিয়েছিল। তার পরেই দ্রুত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ করা হয়। পাঞ্জাব পুলিশ এবং অন্য কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা বিষয়টিতে নজর দেয়।

    বিমানবন্দরের ডিরেক্টর অনিরুদ্ধ কুমার জানাচ্ছেন, রবিবার রাতে বিমানবন্দরের অপারেশনাল এরিয়ায় সন্দেহজনক ড্রোন দেখা গিয়েছিল। তারপরেই প্রায় দেড় ঘণ্টা ধরে ফ্লাইট অপারেশন সাসপেন্ড করা হয়েছিল। মালয়েশিয়া এয়ারলাইন্স, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে।

    অমৃতসর পুলিশ সূত্রের খবর, বিমানবন্দরের কাছে থাকা একটি গ্রামের ক্রীড়া প্রতিযোগিতার সময়ে ড্রোন ওড়ানো হয়েছিল। যদিও বিমানবন্দরের আট কিমি ব্যাসার্ধের মধ্যে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। পুলিশ সূত্রের খবর, ক্রীড়া প্রতিযোগিতার ভিডিয়ো তোলার জন্য ওই ড্রোন ব্যবহার করা হচ্ছিল। যদিও ওই ভাবে ড্রোন ব্যবহারের জন্য অনুমতি নেওয়া ছিল না। এই ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)