• বন সহায়ক থেকে প্রাথমিকে প্যারা টিচার- আর কাদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর?
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • Big Breaking: বন সহায়কদের ২০০০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করা হলো। প্রাথমিক ও উচ্চ-প্রাথমিকে প্যারা টিচারদের ৫ হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পূর্ব ঘোষণা মতো ফরেস্ট গার্ডদের ৫০০০ টাকা করে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৫০০ জনের বন সহায়ক বেতন বৃদ্ধিতে উপকৃত হবেন। প্রাথমিকে প্যারা টিচার হিসেবে রয়েছেন ২০৩৪৩ জন। তাঁরাও ভাতা বৃদ্ধিতে উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া, ম্যানেজমেন্ট কর্মীদেরও সাম্মানিক বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। ১০ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশন রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)