• পুলিশের নজর এড়িয়ে পলাতক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবক, নদিয়ায় চাঞ্চল্য
    দৈনিক স্টেটসম্যান | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে চম্পট দিল এক বাংলাদেশি যুবক (Illegal Bangladeshi immigrant)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত বগুলা গ্রামীণ হাসপাতালে। ধৃত যুবকের নাম বিল্লাল হোসেন, বয়স ১৯ বছর।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশের (Illegal Bangladeshi immigrant) অপরাধে সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছিল হাঁসখালি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শারীরিক পরীক্ষার জন্য বিল্লালকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বাথরুমে যাওয়ার অজুহাত দেখিয়ে পুলিশের নজর এড়িয়ে হাসপাতাল চত্বর থেকে চম্পট দেয় সে। ঘটনার পর থেকেই পলাতক যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

    তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই ঠিক একইভাবে পুলিশকে ধোঁকা দিয়ে পালিয়েছিল আরও দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। পরবর্তীতে তাদের একজনকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও অন্যজন এখনও নিখোঁজ। পরপর দু’বার একই ধরনের ঘটনায় সীমান্ত সংলগ্ন এলাকায় (Illegal Bangladeshi immigrant) পুলিশের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।

    দেখুন:
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)