• এক বছরে চারবার বদলি, অধস্তনদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব মধ্যপ্রদেশের IAS অফিসার
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • এক বছরে চারবার বদলি মধ্যপ্রদেশের IAS অফিসার নেহা মারভিয়া সিং। এই ভাবে ঘনঘন বদলি হলে তাঁর পক্ষে কাজ করাই সম্ভব নয় বলে দাবি করেছেন ওই অফিসার। তাঁর আরও অভিযোগ, তাঁর অধস্তন কর্মীরাও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁর নির্দেশ মানছেন না।

    বছর ৪০ বয়সি নেহা ২০১১ সালের মধ্যপ্রদেশ ক্যাডারের IAS অফিসার। Tribal Research and Development Institute-এর ডিরেক্টর, Scheduled Tribe Finance and Finance Corporation-এর ডিরেক্টর, Tribal Regional Development Scheme-এর ডিরেক্টর-সহ একাধিক পদে দায়িত্ব সামলেছেন নেহা। সেপ্টেম্বরের পাঁচ তারিখ মধ্যপ্রদেশ সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়।

    সেই নির্দেশিকায় নেহাকে Tribal Regional Development Scheme-এর ডিরেক্টর পদ থেকে সরিয়ে Scheduled Tribes Finance and Development Corporation-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি, তাঁকে মধ্যপ্রদেশ সরকারের অতিরিক্ত সচিবের পদও দেওয়া হয়েছে। নেহার অভিযোগ, মাত্র পঞ্চাশ দিনের মধ্যে তাঁকে এই নিয়ে দ্বিতীয়বার বদলি করা হয়েছে। এক বছরের মধ্যে ইতিমধ্যেই চার বার বদলি হয়েছেন তিনি।

    কিন্তু, কেন বার বার এমন হচ্ছে? MP IAS Officers’ Association-কে পাঠানো একটি বার্তায় নেহা অভিযোগ জানিয়েছেন যে, তাঁর অধস্তন কর্মীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁর নির্দেশ মানছেন না। ওই কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, ফাইল আটকে রাখা-সহ একাধিক অভিযোগ তুলেছেন তিনি। নেহার আরও দাবি, এক মাসের মধ্যে কোনও অফিসারের পক্ষেই কোনও ডিপার্টমেন্টকে পুরোপুরি জানা বা বোঝা সম্ভব নয়। বার বার এ ভাবে তাঁকে বদলি করে দেওয়ায় তাঁর পক্ষে কাজ করা অসম্ভব।

    তিনি আরও জানিয়েছেন, সরকারের প্রতিটি সিদ্ধান্তকে তিনি সম্মান জানান। কিন্তু, এই ভাবে বার বার তাঁকে বদলি করাই তিনি কাজ করার ‘উৎসাহ’ হারাচ্ছেন। এক বছরের মধ্যে চতুর্থ বার বদলির তালিকায় নিজের নাম দেখে তিনি হতাশ। এ বিষয়ে MP IAS Officers’ Association-এর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন নেহা। ২০১৭ সালে শিবপুরি পঞ্চায়েতের CEO থাকাকালীন District Collector-এর সঙ্গে তাঁর বিবাদ হয়। Collector-এর ব্যবহৃত গাড়ির ভাড়া মেটানো নিয়ে অশান্তি হয় বলে জানা গিয়েছে। এরপরে রাজস্ব বিভাগে কাজ করার সময়ে মুখ্যসচিব মনীশ রাস্তোগির সঙ্গেও বিরোধ হয় নেহার।

  • Link to this news (এই সময়)