• মহুয়া মৈত্রের গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা-সহ কৃষ্ণনগর আদালতের সমস্ত নির্দেশ আপাতত স্থগিত করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মহুয়া মৈত্রের মামলার বিচার হবে এমপি এমএলএ কোর্টে, সোমবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আপাতত সেই নির্দেশ স্থগিত করল।

    মামলাটি বিধাননগর (কলকাতা)-এর এমপি, এমএলএ-দের জন্য গঠিত বিশেষ আদালতে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফলে আগামিদিনে ওই আদালতই এই মামলার বিচার করবে।

    দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় সেনাবাহিনী ও ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্যের একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কৃষ্ণনগর আদালত। কৃষ্ণনগরের এক বাসিন্দা আদালতে মামলা করেছিলেন। তাঁর দাবি ছিল, সাংসদ উস্কানিমূলক মন্তব্য করেছেন। সেই মামলায় তাঁকে নোটিস পাঠানোর পরেও তিনি হাজির না–হওয়ায় কৃষ্ণনগর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও আগেই মহুয়ার আইনজীবী দাবি করেছিলেন, সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির এক্তিয়ারই নেই। এমপি এমএলএ আদালত তা করতে পারে। ডিভিশন বেঞ্চ এ দিন সেই গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশে স্থগিতাদেশ দিল।

  • Link to this news (এই সময়)