• মঙ্গল ও বুধে শিয়ালদহ ডিভিশনে একাধিক এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ বদল
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • মালদা ডিভিশনের অন্তর্গত নিউ ফরাক্কা স্টেশনে পরপর দু’দিন পাঁচ ঘণ্টার ব্লক করা হবে। সেই কারণে ওই দু’দিন বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

    জানা যাচ্ছে, মালদা ডিভিশনের অন্তর্গত নিউ ফরাক্কা স্টেশনে ‘আপ’ লাইনে আগামী ০৮ সেপ্টেম্বর ও ০৯ সেপ্টেম্বর ৫ ঘণ্টার (সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) ব্লক করা হবে। সেই কারণে একাধিক ট্রেন ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা হয়ে যাবে।

    ১৩১৭৩ শিয়ালদহ – সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (০৮.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

    ১২৩৬৩ কলকাতা – হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস (০৮.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

    ১৩০৫৩ হাওড়া – রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (০৮.০৯.২০২৬ ও ০৯.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

    ১৩১৭৫ শিয়ালদহ – শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (০৯.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

    এর পাশাপাশি ১৩১২৫ কলকাতা-সাইরাং এক্সপ্রেস (০৮.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু) বাতিল থাকবে।

    হাওড়া ডিভিশনে আগামী ৯ সেপ্টেম্বর জৌগ্রাম-পাল্লা রোড সেকশনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৯০ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে।

    হাওড়া ডিভিশনের জৌগ্রাম-পাল্লা রোড সেকশনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ৯০ মিনিটের (রাত ১:১০টা থেকে ২:৪০টা পর্যন্ত) ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। সেই কারণে ১৩০৩৬ দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে (বর্ধমান স্টেশনে যাত্রাবিরতি-সহ) এবং ১৫২৭২ মুজাফফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে চলাচল করবে।

  • Link to this news (এই সময়)