• Breaking News Live: ককরোচ জনতা পার্টির বাঁকুড়ার জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযানের ডাক
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • ককরোচ জনতা পার্টির বাঁকুড়ার জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা জেলা শাসকের দপ্তর চত্বর। নামনো হলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেন। জেলা শাসকের দপ্তরের মূল প্রবেশপথের আগেই রাস্তায় জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরী করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৈরী রাখা হয়েছে জল কামানও। গত ১৩ অগস্ট রাতে বাঁকুড়ার ইন্দাস থানার করিশুণ্ডা গ্রামের ককরোচ জনতা পার্টির কর্মী আব্দুল হাফিজের বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারি চেয়ে এই ঘেরাও অভিযানের ডাক।

    বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের অন্তর্গত ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি সংলগ্ন দামোদর নদ থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার শেল । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে সাময়িক চাঞ্চল্য তৈরি হয়েছে । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ও প্রশাসন।

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি উত্তর-পূর্ব বিহারে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে মঙ্গলবার পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি—এই তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

    দিল্লির সত্য নিকেতনে ছয়তলা বিল্ডিং ধসে পড়ার ঘটনায় গ্রেপ্তার বাড়ি মালিক হরিরাম গুপ্তা, তাঁর স্ত্রী উর্মিলা ও ছেলে মহেশ। এই ঘটনায় হরিরাম ও উর্মিলার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ। অন্যদিকে, তাঁদের ছেলে মহেশকে দু’দিনের জন্য পুলিশ কাস্টডিতে পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, বাড়িটির বিদ্যুৎ সংযোগ হরিরাম গুপ্তের নামে ছিল এবং তাঁর ছেলে পুরো পিজি ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন। সম্পত্তিটি হরিরামের স্ত্রী উর্মিলা গুপ্তের নামে রেজিস্ট্রি করা ছিল। গত ৬ সেপ্টেম্বর সত্য নিকেতনে ওই বাড়ি ধসে সাতজনের মৃত্যু হয়।

  • Link to this news (এই সময়)