দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরেও চলবে ঝড়বৃষ্টি
দৈনিক স্টেটসম্যান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (West Bengal Weather Forecast)। মঙ্গলবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের তিন জেলা—হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি (Rain) হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেরও তিনি জেলা যথা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টি(Rain) হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি (Rain) হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী (West Bengal Weather Forecast), কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে রাজস্থান ও উত্তরপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে এই অক্ষরেখা পূর্ব দিকে এগিয়ে ত্রিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই প্রভাবেই দক্ষিণে ঝড়বৃষ্টি হতে পারে (West Bengal Weather Forecast)।
মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। পুরুলিয়া, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি অংশে বৃষ্টি (Rain) হতে পারে (West Bengal Weather Forecast)।
আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। আজ ভারী বৃষ্টি (Rain) হতে পারে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে। বুধবার অর্থাৎ আগামীকাল বাঁকুড়া, ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির (Rain) পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (West Bengal Weather Forecast)।
অন্যদিকে উত্তরবঙ্গের দুর্যোগের পরিস্থিতি আরও কয়েক দিন থাকবে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি (Rain) হতে পারে। আগামীকাল ও বৃহস্পতিবার বৃষ্টি (Rain) কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষ দিকে ফের বৃষ্টি (Rain) বাড়তে পারে।
শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি (Rain) হতে পারে।
মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির (Rain) চলার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বাসিন্দাদেরর আরও কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার (West Bengal Weather Forecast) জন্য প্রস্তুত থাকতে হবে।