খারাপ আবহাওয়ার জন্য কালিম্পঙে নামতে পারলেন না মুখ্যমন্ত্রী
দৈনিক স্টেটসম্যান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবহাওয়ার কারণে কালিম্পঙে নামতে পারলেন না মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ ধরে আকাশে হেলিকপ্টারটিকে চক্কর কাটে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) হেলিকপ্টারটিককে দু’বার নামার চেষ্টা করে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে সমতলে ফিরিয়ে আনা হয়। উত্তরকন্যার কাছে ভিডিওকনের মাঠে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) হেলিকপ্টার অবতরণ করানো হয়। তবে কর্মসূচির সময়সূচি ও আবহাওয়ার কথা মাথায় রেখে উত্তরকন্যা থেকেই ভার্চুয়াল বৈঠক করছেন তিনি।
মঙ্গলবার দুপুরে কালিম্পঙে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) । নির্ধারিত সূচি মেনে হেলিকপ্টারে রওনাও দেন তিনি। কিন্তু পাহাড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে কালিম্পঙে হেলিকপ্টার অবতরণ করানো সম্ভব হয়নি। কিছু সময় মাঝআকাশে চক্কর কাটতে থাকে কপ্টারটি। শেষ পর্যন্ত উত্তরকন্যার কাছে ভিডিওকনের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করেন। সেখানে থেকে তিনি উত্তরকন্যায় যান। সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে সেখান থেকেই কালিম্পঙের নির্ধারিত কর্মসূচি ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করতে পারেন তিনি।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কালিম্পঙে পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) । সেখানে কালিম্পঙ টাউন হলে একটি অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। পাশাপাশি কালিম্পঙে একটি প্রশাসনিক বৈঠকও করার কথা ছিল তাঁর (Suvendu Adhikari) ।
উল্লেখ্য, মঙ্গলবার উত্তরকন্যাতেও মুখ্যমন্ত্রীর আগে থেকে নির্ধারিত কর্মসূচি রয়েছে। কালিম্পঙের অনুষ্ঠান শেষ করে তাঁর উত্তরকন্যায় ফেরার কথা ছিল। তবে কালিম্পঙের সফর বাতিল হওয়ায় উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি বৈঠকে কালিম্পঙের সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন জনকল্যাণমূলক সুবিধা বিতরণ কর্মসূচি শুরু করেন।