• আত্মীয়ের সঙ্গে ধস্তাধস্তি রেখা পাত্রের! বিজেপি বিধায়কের বিরুদ্ধে উঠল আদালত অবমাননার অভিযোগ
    প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • বাবার বাড়ির সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে বিবাদের জেরে বচসা ও হাতাহাতিতে জড়ালেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। ঘটনার একটি ভিডিও (যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে সন্দেশখালি থানার বউঠাকুরানি এলাকায়।

    জানা গিয়েছে, বউঠাকুরানি এলাকাতেই রেখা পাত্রে বাবার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেখার বাবার বাড়ির সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বেশ কয়েক বছর ধরে বিবাদ চলছিল রেখার পরিবারের। ২০২৫ সাল থেকে এই নিয়ে আত্মীয় সঞ্জিত নস্করের সঙ্গে রেখার পরিবারের বিরোধ তৈরি হয়। অভিযোগ, সঞ্জিত নস্কর ওই জমি জোর করে দখলের চেষ্টা করেছিলেন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। বসিরহাট আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ এপ্রিল পর্যন্ত সঞ্জিত নস্কর ওই জমিতে যেতে এবং চাষাবাদ করতে পারবেন বলে দাবি করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী, সঞ্জিত নস্কর এদিন জমিতে চাষ করতে গেলে খবর পৌঁছয় রেখা পাত্রের কাছে। অভিযোগ, খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে সঞ্জিতকে জমি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে রেখা। এরপরই সঞ্জিত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিধায়ক। এই ঘটনায় রেখা পাত্রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে।

    ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে রেখা পাত্রকেও বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়তে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)