চেনা ছক ভেঙে একেবারে অন্য ভূমিকায় পুলিশ। লাঠি-বন্দুক ছেড়ে হাতে নিলেন চক-ডাস্টার। শুধু তাই নয় ক্লাসও নিলেন তিনি। পড়ুয়াদের দিলেন অন্য পাঠও। পড়াশোনার পাশাপাশি তাদের দিলেন সাইবার ক্রাইম এবং ট্রাফিক নিয়েও বার্তা সচেতনতার বার্তা। পড়ুয়াদের সঙ্গে গলা মেলান বন্দেমাতরম গানে-ও। চেনা পুলিশ কাকুকে অন্য ভাবে দেখে খুশি পড়ুয়ারাও।
মঙ্গলবার আরামবাগ হাইস্কুলের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই এলাকার আইসি সুমিত তালুকদারল। তখনই তিনি স্কুলে ঢুকে পড়েন। প্রথমে খাকি পোশাকে পুলিশ অফিসারকে দেখে কিছুটা চমকে যায় পড়ুয়ারা। পরে অবশ্য তাঁকে কিছুক্ষণের জন্য শিক্ষক হিসেবে কাছে পেয়ে খুশিতে মেতে ওঠে তারা।
বিস্তারিত আসছে...