• শহর কবে সাফ হবে, নেই উত্তর, জলপাইগুড়ির প্রশাসক নিয়োগ বাতিল
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, জলপাইগুড়ি: জলপাইগুড়ি পুরসভায় প্রশাসক বসানোর সরকারি নির্দেশ বাতিল করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি রাজা বসু চৌধুরী এই রায় দিয়ে জানিয়েছেন, পুরসভা চালাতে আগামী তিন দিনের মধ্যে বোর্ড অফ কাউন্সিলার গঠন করতে হবে।

    গত ২৭ অগস্ট আস্থা ভোটের কয়েক ঘণ্টা আগে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৈকত চট্টোপাধ্যায়। ওই দিনই বিকেলে বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসায় পুর ও নগরোন্নয়ন দপ্তর। সরকারি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন মমতাপন্থী ১৬ জন কাউন্সিলার।

    তাঁদের এক জন তপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'সত্যের জয় হলো। আমরা প্রথম থেকেই বলেছিলাম, প্রশাসক নিয়োগ অবৈধ। এ দিন আদালতের রায়ে সেটাই প্রমাণিত হলো।' পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

    গত ৩০ জুলাই সৈকতের বিরুদ্ধে অনাস্থা আনেন মম্যতাপন্থী কাউন্সিলররা। তার পর থেকেই পুরসভার সাফাইকর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলনের জেরে একপ্রকার অচলাবস্থার সৃষ্টি হয় পুরসভায়। সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ে বলে অভিযোগ।

    কংগ্রেস নেতা পিনাকী সেনগুপ্ত বলেন, 'পুরসভার ম্যানেজমেন্ট সঠিক ভাবে কাজ করলে শহরের এই পরিস্থিতি হতো না। ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা আলাদা করার কাজ শুরু হলেও বর্তমানে তা বন্ধ হয়ে রয়েছে। শহরের রাস্তায় ভ্যাটের অবস্থাও খারাপ। ভ্যাট উপচে আবর্জনা রাস্তায় পড়ছে।' বাম আমলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প শুরু হয় জলপাইগুিিদতে। গত ১৫ বছরে পুরসভা সেই প্রকল্প বাস্তবায়িত করতে ব্যর্থ হয়েছে বলে দাবি কংগ্রেসের।

  • Link to this news (এই সময়)