পূর্বাভাস আগেই ছিল, সেই মতোই মঙ্গলবার দুপুরের পরে বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। তবে শুধু কলকাতা নয়, বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। অন্যদিকে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম।
বুধবার সকাল ৮টা ১৯ মিনিটে জোয়ার শুরু হবে। ভাটা শুরু হবে বেলা ১২টা ০৭ মিনিটে। এর পরে রাত ৯টা ০৩ মিনিটে ফের আসবে জোয়ার। আবার রাত ১২টা ২৯ মিনিটে ফের ভাটা শুরু হবে।
বুধবার ভোর ৫টা ২২ মিনিটে সূর্যোদয় এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৭ মিনিটে।