• Breaking News Live: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ, উপস্থিত মুখ্যমন্ত্রী-রাজ্যপাল
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র বিঠলরাও ঘুগে (Ravindra Vithalrao Ghuge)। সকাল দশটায় শুরু হলো শপথগ্রহণ। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার-সহ একাধিক বিধায়ক। দেশের বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন ও বর্তমান বিচারপতিরাও এসেছেন এই অনুষ্ঠানে। আদালতের এক নম্বর কক্ষে নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।

    ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। উত্তেজিত জনতা একটি বাস ও একটি বোলেরো পিকআপ গাড়িতে ভাঙচুর চালায়।

    দিঘার সমুদ্র সৈকতে এ বার অনুষ্ঠিত হতে চলেছে ম্যারাথন । তবে এই দিঘা বিচ ম্যারাথন দিনে, নয় হবে রাতে। পর্যটক-সহ এলাকাবাসীর কাছে এক বিশেষ আকর্ষণ হতে চলেছে এই দিঘা বিচ নাইট ম্যারাথন প্রতিযোগিতা।

    ইরানের নৌবাহিনী হরমুজ় প্রণালীর প্রবেশপথে আমেরিকার সামরিক বাহিনীর অন্যতম ‘অত্যাধুনিক ও স্মার্ট’ একটি চালকবিহীন ডুবোজাহাজ অর্থাৎ সাবমেরিন আটক করার দাবি করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC)-এর আনুষ্ঠানিক সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, গোপনে অভিযানের চালিয়ে তারা ডাইভ-এলডি নামের সাবমেরিনটি আটক করেছে। যদিও এই দাবি মানেনি ওয়াশিংটন। তাদের দাবি, ডুবোজাহাজটিতে ম্যালফাংশন অর্থাৎ প্রযুক্তিগত কিছু ত্রুটি হয়েছে।

    Air Traffic Control-এ প্রযুক্তিগত সমস্যার কারণে ব্রিটেনে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল। মঙ্গলবারের এই ঘটনায় ব্রিটেনের হিথরো, স্ট্যানস্টেড, গ্যাটউইক-সহ একাধিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightRadar24-এর তথ্য অনুযায়ী British Airways, easyJet, KLM, Lufthansa-সহ একাধিক সংস্থার ফ্লাইট বাতিল হয়েছে। বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা।

    দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। আজ, বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় জারি রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

  • Link to this news (এই সময়)