• সরকারি জায়গা দখল! অবৈধ তৃণমূল কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অবৈধভাবে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিলেন জলপাইগুড়ির মহকুমাশাসক। আগামী ৭ দিনের মধ্যে জলপাইগুড়ির স্টেশন রোডে থাকা ওই তৃণমূল কার্যালয় ভেঙে ফেলার জন্য মহকুমাশাসকের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে। 

    রাজ্যে পালাবদলের পর জলপাইগুড়ির স্টেশন রোডের উপর সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস নিয়ে প্রশ্ন ওঠে। বেশ কয়েকবার প্রশাসনিক আধিকারিকরাও ওই পার্টি অফিসে গিয়ে সরেজমিনে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখেন। যদিও ওই পার্টি অফিসের জায়গা নিজেদের বলে দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক তৃণমূল কর্মী। তবে সেই মামলা ধোপে টেকেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অবশেষে আজ, মঙ্গলবার ওই পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশিকা জারি করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)