• জোড়া মিছিল বাদ পড়া ভোটারদের
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন শতাধিক বাদ পড়া বৈধ ভোটার মঙ্গলবার হাজরা থেকে মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে গেলেন। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি কলকাতা দক্ষিণ শাখার পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (ডিইও) এবং আলিপুরে জেলাশাসককে স্বারকলিপি জমা দেন তাঁরা। তাঁদের দাবি, ৩১ অক্টোবরের মধ্যে কলকাতার সমস্ত বৈধ ভোটারের নাম তুলতে হবে। দ্রুত ট্রাইবুনালে আবেদনকারী বৈধ ভোটারদের নাম নথিভুক্ত করতে হবে। আবার বাদ যাওয়া শতাধিক ভোটার উত্তর কলকাতার ফেয়ারলি লঞ্চঘাট থেকে মিছিল করে জেসপ বিল্ডিংয়ে কলকাতা নর্থ ডিইওকে স্বারকলিপি দেন। 
  • Link to this news (বর্তমান)