• খাস কলকাতায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ৯ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ১৬ বছরের এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানাল ইস্ট রোড এলাকায়।

    অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করে পুলিশ। ঘটনার খবর পাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৫এ, ক্যানাল ইস্ট রোডের বাসিন্দা মহম্মদ ছোট্টু থানায় অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ, তাঁর প্রতিবেশী ১৬ বছর বয়সী এক কিশোর গত ১ সেপ্টেম্বর বিকেল প্রায় ৫টা নাগাদ তাঁর ৯ বছর বয়সী নাবালিকা কন্যাকে তাঁদের বাড়িতে যৌন নির্যাতন করে।

    অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট মামলা রুজু করেছে। পকসো আইনের ৬ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৬৪ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    অভিযুক্তের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে Child in Conflict with Law (CCL) হিসেবে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ।
  • Link to this news (আজকাল)