• আইএফএলে এবার তিন বিদেশি
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৬
  • নয়াদিল্লি: নাম পরির্তনের পর আই লিগ এখন ইন্ডিয়ান ফুটবল লিগ। আগামী ৩০ অক্টোবর শুরু হবে আইএফএল। মোট ১১ টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে আয়োজিত হবে ম্যাচ। আই লিগে মোট ৩ বিদেশিকে খেলানোর সিদ্ধান্তে শিলমোহর দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। মহমেডান স্পোর্টিং ছাড়াও শ্রীনিধি ডেকান ও লাজং এফসি বেশ শক্তিশালী দল গড়েছে। তবে নিয়মের জাঁতাকলে আটকে সাদা-কালো ব্রিগেড। ফিফার সার্কুলার অনুযায়ী, ১ জানুয়ারির আগে নতুন ফুটবলার খেলাতে পারবেন না তারা। তাই জবি, প্রভাত লাকরা, অঙ্কিতদের সই করালেও ম্যাচে নামানোর উপায় নেই।
  • Link to this news (বর্তমান)