‘গেরুয়ার সম্মানে’ রাজপথে বহু সন্ন্যাসী, যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু
প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরনে গেরুয়া পোশাক। হাতে গেরুয়া ঝান্ডা। বুধবার দুপুরে গোটা যাদবপুর যেন গেরুয়া ময়। গেরুয়া পতাকা হাতে পথে সাধু-সন্তরা। গোলপার্ক থেকে এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলের নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গেরুয়া মিছিল যাদবপুর পৌঁছতেই ‘বন্দে মাতরম’ সঙ্গীতে অংশ নেন সকলে। মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় কার্তিক মহারাজকে। যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় সহ বহু সাধু-সন্তরাও উপস্থিত ছিলেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]