• বৈবাহিক ধর্ষণ অপরাধ কি না, তা ঠিক করবে সংসদ, সুপ্রিম কোর্ট নয়, শীর্ষ আদালতে বলল কেন্দ্র
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • বৈবাহিক ধর্ষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার সুপ্রিম কোর্টের নেই। রয়েছে আইনসভা অর্থাৎ সংসদ এবং প্রশাসনের। বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি মোহনার বেঞ্চে এ কথা জানাল কেন্দ্রীয় সরকার। আদালত জানিয়েছে, তিন সপ্তাহ পরে ওই মামলাগুলির চূড়ান্ত শুনানি শুরু হবে। শুনানি হবে প্রতি সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার করে।

    সাবেক ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারার ব্যতিক্রম ২-এ বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ নয়, যদি না স্ত্রীর বয়স ১৮ বছরের নীচে হয়। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারার ব্যতিক্রম ২-তেও একই ধরনের ব্যতিক্রম রয়েছে। এই আইনে বদল চেয়ে, বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে একাধিক পক্ষ।

    সেই মামলায় বুধবার বিচারপতি বাগচীর পর্যবেক্ষণ, বিয়ে মানেই তা একজন মহিলার স্বাধিকার কেড়ে নেওয়া হয়। তিনি বলেন, ‘বৈবাহিক সম্পর্কে অনিচ্ছা সত্ত্বেও কোনও মহিলাকে যদি যৌন সম্পর্কে লিপ্ত হতে হয়, তিনি অবশ্যই ভিক্টিম। আমরা তাঁদের রক্ষা করব। এখন প্রশ্ন হলো, রাষ্ট্র একে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করে কি না।’ আদালত জানিয়েছে, তারা মূলত দু’টি প্রশ্নের বিচার করবে। এক, বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত ব্যতিক্রমটি বহাল থাকলেও স্বামীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চালিয়ে যাওয়া সম্ভব কি না। দুই, ভারতীয় ন্যায় সংহিতার এই ব্যতিক্রমটি সাংবিধানিক দিক থেকে বৈধ কি না।

  • Link to this news (এই সময়)