• রাতের কোলাঘাটে ভয়াবহ দুর্ঘটনা, জখম ৩
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • Big Breaking: রাতের কোলাঘাটে মর্মান্তিক দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

    মেচেদার দিক থেকে আসছিল একটি ছোট গাড়ি। দেউলিয়া বাজারে সিগন্যালে দাঁড়িয়ে থাকার ছিল সেটি। সেই সময়ে গাড়িটির পিছনে থাকা একটি এসইউভি-কে পিছন থেকে ধাক্কা মারে একটি ডাম্পার। ধাক্কার অভিঘাতে ওই এসইউভি-টি সোজা এলে ছোট গাড়িটির পিছনে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এত জোরে ধাক্কা লাগে যে ওই গাড়িটি ছিটকে রাস্তার উল্টো লেনে চলে যায়।

    ঠিক সেই সময়ে কলকাতার দিকে যাচ্ছিল একটি ট্রেলার। সেটি এসে ওই গাড়িটির সামনে ধাক্কা মারে। ওই গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। ওই ছোট গাড়ির চালক-সহ আরও দুই জন গুরুতর জখম হয়েছেন। আহতদের তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যানজটের সৃষ্টি হয়েছে, গাড়ি সরানো এবং যানজট সরানোর কাজ করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)