• শাল-পিয়াল-সেগুনের ঘ্রাণ আর নির্জনতার খোঁজে, দু-রাত্তির কাটিয়ে যান লোধাশুলিতে
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • শহরের কোলাহল আর ফ্ল্যাটের চার দেওয়াল থেকে মুক্তি পেতে যাঁরা নির্জন প্রকৃতি এবং শাল-সেগুন-পিয়ালের খোঁজ করছেন, তাঁদের জন্য ঝাড়গ্রামের লোধাশুলির জঙ্গল এক আদর্শ ঠিকানা। বিশাল প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার শাল-পিয়ালের মেলা আর তার মাঝে ঝিঁঝিঁ পোকার ডাক— সব মিলিয়ে লোধাশুলিতে রাত্রিযাপন করার অভিজ্ঞতা সত্যিই অনন্য ও রোমাঞ্চকর। তবে শর্ত একটাই। নিস্তব্ধতা প্রিয় হতে হবে।

    হাওড়া থেকে ট্রেনে ঝাড়গ্রাম যেতে পারেন। ভোরের ট্রেন ধরলে দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন। সেখান থেকে টোটো করে চলে আসতে পারেন লোধাশুলির জঙ্গলে। এ ছাড়া সড়কপথেও আসা যায়। ধর্মতলা থেকে রোজই বাস ছাড়ে। বোম্বে রোড ধরে খড়্গপুর হয়ে ঝাড়গ্রাম পৌঁছনো যায় সহজেই। রাস্তা এবং দুধারের প্রাকৃতিক শোভা অতীব মনোরম। নিজের গাড়ি থাকলে তো কথাই নেই।

    এখানে থাকার জন্য সবচেয়ে নিরাপদ ও সেরা জায়গা হলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBFDC)-এর লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্র। শুধুমাত্র অনলাইনে বুক করতে হয়। ঘরভাড়া ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। জঙ্গল লাগোয়া হওয়ায় ক্যাম্পাসের বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বারান্দায় বসেই উপভোগ করতে পারবেন। সঙ্গে রাতচরা পাখি আর ঝিঁঝিঁর ডাক ফ্রি।

  • Link to this news (এই সময়)