• Breaking News Live: তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • পান্ডবেশ্বরে তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা। শ্রমিক নেতা শঙ্করলাল হরিজনের বাড়িতে বুধবার রাতে হানা দেয় সিবিআই। শঙ্করলাল বাড়িতে না থাকায় তার ছেলেকে আটক করে সিবিআই।

    দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সেচ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী বুদ্ধদেব মণ্ডলকে অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের মাঝেই নামখানায় উদ্ধার হলো এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। বুধবার নামখানার পাতিবুনিয়া এলাকা থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া দেহটি বুদ্ধদেব মণ্ডলের কি না, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পরিবারের সদস্যদের মাধ্যমে পরিচয় শনাক্ত করার পরই বিষয়টি নিশ্চিত হবে।

    বৃহস্পতিবার একদিনের সংক্ষিপ্ত ও বিশেষ অধিবেশন বসবে বিধানসভায়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে অধিবেশন। এই অধিবেশনে রাজ্য সরকারের উচ্চশিক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পেশ হবে।

    গুজরাটের গান্ধীনগরের কুদাসানে বুধবার গভীর রাতে একটি নির্মীয়মান বাণিজ্যিক কমপ্লেক্সে স্ল্যাব ঢালাইয়ের সময়ে একটি স্ল্যাব ধসে পড়ে ঘটে দুর্ঘটনা। ওই অংশের নীচে চাপা পড়ে একাধিক জন। ধ্বংসস্তূপ থেকে ১৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে, বলে জানিয়েছেন আইজি বীরেন্দ্র যাদব। আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা।

    আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনা—এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা।

    কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিপুল আয়োজন কালীঘাট মন্দির থেকে তারাপীঠেও। এই প্রথম সারাদিনে তিনবার হবে গঙ্গাআরতি হবে তারাপীঠে। সন্ধ্যায় পুজো দিতে কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

  • Link to this news (এই সময়)